চার জেলায় পৌঁছেছে ১৬তম নিবন্ধনের সনদ

২১ নভেম্বর ২০২১, ১২:৩৫ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৬তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ৪টি জেলায় পাঠানো হয়েছে। এছাড়া ২১টি জেলায় নিবন্ধন সনদ পাঠাতে সংশ্লিষ্ট জেলার শিক্ষা অফিসে চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রিন্ট ও স্বাক্ষর করা হয়ে গেলে সেগুলো নিয়ে যেতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর চিঠি পাঠায় এনটিআরসিএ। এরপর জেলা শিক্ষা অফিষ থেকে এসে সনদগুলো নিয়ে যাওয়া হয়। সনদ নিয়ে যেতে ইতোমধ্যে ২১টি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর চিঠি পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, ২১টি জেলার মধ্যে ৪টি জেলা শিক্ষা অফিস থেকে লোকজন এসে নিবন্ধনধারীদের সনদ নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ, নওগাঁ, ঝিনাইদহ এবং কুমিল্লা। এই জেলার শিক্ষা অফিস থেকে প্রার্থীরা সনদ তুলতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র উপপরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) প্রফেসর দীনা পারভীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ২১টি জেলায় সনদ পাঠাতে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে চিঠি পাঠিয়েছি। এর মধ্যে ৪টি জেলা থেকে সনদ নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা সনদ নিতে চলতি সপ্তাহেই আসবে।

এদিকে এনটিআরসিএ সদস্য (যুগ্মসচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, জেলা শিক্ষা অফিস থেকে সনদ তুলতে প্রার্থীদের সব পরীক্ষার সনদ ও একটি প্রবেশপত্র দেখাতে হবে। এছাড়া এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদনও করতে হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬