১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের সনদ প্রাপ্তি নিয়ে যা বললেন চেয়ারম্যান

০৩ নভেম্বর ২০২১, ০৬:৪৫ PM
এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান © টিডিসি ফটো

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীর নিবন্ধন সনদ প্রিন্টের কাজ চলমান রয়েছে। চলতি মাসের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা চলছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, সোমবার রাতে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে হালনাগাদকৃত জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে আমরা এই নিবন্ধনে উত্তীর্ণদের শিক্ষক নিবন্ধনের সনদ প্রিন্টের কাজ করছি। আশা করছি চলতি মাসেই প্রিন্টের কাজ শেষ হয়ে যাবে।

কবে নাগাদ প্রার্থীরা সনদ হাতে পাবেন— এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারটা আরও বলেন, চলতি মাসে সনদ প্রিন্টের কাজ শেষ হয়ে গেলে আমরা সেগুলো জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবো। এরপর প্রার্থীরা সেখান থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে প্রার্থীরা সনদ হাতে পাবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬