মেধাতালিকা হালনাগাদ: এনটিআরসিএর কাছে সময় চেয়েছে টেলিটক

৩০ অক্টোবর ২০২১, ০২:৩৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণদের নিয়ে জাতীয় মেধাতালিকা হালনাগাদ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে সময় চেয়েছে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার টেলিটকের পক্ষ থেকে মেধাতালিকা হালনাগাদ করতে এনটিআরসিএর কাছে সময় চাওয়া হয়। নির্ভুলভাবে তালিকা তৈরি করতেই এই সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবাইদুর রহমান শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে জাতীয় মেধাতালিকা হালনাগাদ করতে টেলিটক আমাদের কাছে সময় চেয়েছে।

তিনি আরও বলেন, মেধাতালিকা হালনাগাদ করতে টেলিটক আরও এক সপ্তাহ সময় চেয়েছে। ১৬তমদের নিয়ে তালিকা করার পর সেটি আমরা রিচেক করবো। এরপর হালনাগাদকৃত তালিকা ওয়েবসাইটে আপলোড করবে টেলিটক। আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম শেষ হয়ে যাবে।

এর আগে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন)  এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, ১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করতে খুব একটা সময় লাগবে না। আশা করছি চলতি মাসে (অক্টোবর) এটি হয়ে যাবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৩ হাজার ৫০৮ জন।

তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা
  • ০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় রদবদল
  • ০৪ মার্চ ২০২৬
১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির
  • ০৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হবে, জানালেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৪ মার্চ ২০২৬
একযোগে ১০ এসপিকে বদলি
  • ০৪ মার্চ ২০২৬
বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফ…
  • ০৪ মার্চ ২০২৬