১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের মেধাতালিকায় অন্তর্ভুক্তি চলতি মাসে

২৬ অক্টোবর ২০২১, ০৩:১০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের চলতি মাসেই জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তি করা হবে। ইতোমধ্যে প্রার্থীদের মেধাতালিকা তৈরি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক।

জানা গেছে, ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জনকে দ্রুত সময়ের মধ্যে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করতে টেলিটককে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চিঠি পাওয়ার পর থেকেই জাতীয় মেধাতালিকায় ১৬তম প্রার্থীদের অন্তর্ভুক্তির কাজ শুরু করেছে টেলিটক। চলতি মাসেই এই প্রক্রিয়া শেষ হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এনটিআরসিএ সদস্য ( পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৬তমদের জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করতে টেলিটকের কাছে চিঠি দেয়া হয়েছে। তারা মেধাতালিকা তৈরি করছে।

কবে নাগাদ ১৬তমদের মেধাতালিকায় অন্তর্ভুক্তির করা হতে পারে— জানতে চাইলে এ বি এম শওকত ইকবাল শাহীন আরও বলেন, এটি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আশা করছি চলতি মাসেই ১৬তমদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। প্রকাশিত ফলাফলে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬