১৬তম নিবন্ধনের ফল প্রকাশ হতে পারে কাল

১৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল রোববার (১৭ অক্টোবর) এই নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬তম নিবন্ধনের সামগ্রিক ফল প্রস্তুত করা হয়েছে। এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান ফল প্রকাশের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনকে মৌখিকভাবে জানাবেন। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

ওই সূত্র আরও জানায়, রোববার (১৭ অক্টোবর) এনটিআরসিএ’র পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে ফল প্রকাশের বিষয়টি জানানো হবে। এটির আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকলেও মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর হওয়ায় সবক্ষেত্রেই মৌখিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (১৬ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল তৈরির কাজ শেষ হয়েছে। চেয়ারম্যান স্যারের সম্মতি পেলে যে কোন মুহূর্তে ফল প্রকাশ করা হবে।

আগামীকাল ফল প্রকাশ করা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ফল প্রকাশের কিছু প্রসিডিউর আছে। আমরা সেভাবেই আগাচ্ছি। আশা করছি আগামীকাল ফল প্রকাশ করতে পারবো। তবে বিষয়টি নির্ভর করছে চেয়ারম্যান স্যারের উপর।

এদিকে এনটিআরসিএ’র একটি ঘনিষ্ট সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মৌখিক পরীক্ষায় ২২ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে খুব অল্প সংখ্যক প্রার্থী ফেল করেছেন। ফেল কারীদের অধিকাংশই মাদ্রাসার প্রার্থী। সনদপত্র সংক্রান্ত সমস্যার কারণেই তারা ফেল করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।

নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
close