৩৮ হাজার শিক্ষক নিয়োগ

যে কারণে ৬ হাজার ফরম মন্ত্রণালয়ে পাঠায়নি এনটিআরসিএ

১৩ অক্টোবর ২০২১, ০২:৫৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষে পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত রোববার ৩২ হাজার ২৮৩ জনের ভি রোল ফরম মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। যদিও নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন ৩৮ হাজার ২৮৬ জন।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর ৩২ হাজার ২৮৩ জনের ভি রোল ফরম মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠানো হয়েছে। সময় মতো ভি রোল ফরম না পাওয়ায় ৬ হাজার ৩ জনের ফরম পাঠাতে পারেনি এনটিআরসিএ। তবে ফরম না পাঠানো এই ৬ হাজার প্রার্থীকে আবারও ফরম পাঠানোর সুযোগ দেবে এনটিআরসিএ।

সূত্র আরও জানায়, ঠিকানা ভুল দেওয়া অথবা ডাক যোগে না পাঠানোয় এই ফরমগুলো সময় মতো পায়নি এনটিআরসিএ। বিষয়টি নিয়ে ডাক বিভাগের কোনো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার কথা বলা হলেও এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই আপাতত সেদিকে না গিয়ে বাদপড়াদের আবারও ফরম পূরণ করে পাঠানোর সুযোগ দিতে যাচ্ছে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসে জানান, পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা ৩২ হাজার ২৮৩ জনের তথ্য পাঠিয়েছে। ৬ হাজার ৩ জনের তথ্য না পাওয়ায় সেগুলো পাঠানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, যারা বাদ পড়েছেন আমরা তাদের আবারও ফরম পূরণ করে পাঠানোর সুযোগ দেব। আমরা একটি নোটিশের মাধ্যমে তাদের একটা নির্ধারিত সময় বেঁধে দেব। এই সময়ের মধ্যে ভি রোল ফরম পূরণ করে পাঠাতে পারলে আমরা সেগুলো পুলিশ ভেরিফিকেশনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবো। নোটিশ জারি করা না গেলে বাদপড়াদের মুঠোফোনে এসএমএস কিংবা কল করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ৫৪ হাজারের বেশি শূণ্যপদ থাকলেও আবেদন না করা এবং যোগ্যপ্রার্থী না থাকায় ৩৮ হাজার ২৮৬ পদে সুপারিশ করে এনটিআরসিএ। এবারই প্রথম সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে।

 

পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950