৩৮ হাজার শিক্ষক নিয়োগ

পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে

১১ অক্টোবর ২০২১, ১০:২৩ AM
পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে

পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল রোববার শিক্ষকদের ভি রোল ফরম গ্রহণ করেছে মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা। চলতি সপ্তাহের মধ্যে এই ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় থেকে গাড়িতে করে শিক্ষকদের ভি রোল ফরম সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে রোববার সকালে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানোর অনুমতি নিতে একটি চিঠি নিয়ে সেখানে যান।

সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শের পর ভেরিফিকেশন ফরমগুলো সচিবালয়ের বিল্ডিং-৬ এর বেসরকারি মাধ্যমিক শাখায় জমা করে রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এখন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। চলতি সপ্তাহের মধ্যেই ভেরিফিকেশন ফরমগুলো স্বরাষ্ট্রে পাঠানো হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) ফৌজিয়া জাফরীন সোমবার (১১ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের ভেরিফিকেশন ফরমগুলো আমরা পেয়েছি। এখন সেগুলো আমাদের শাখায় রাখা আছে।

কবে নাগাদ ভেরিফিকেশন ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো আজই (সোমবার) ফরমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে সেজন্য তাদেরকে অনুরোধ করা হবে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ৫১ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফল দেয়নি এনটিআরসিএ।

সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত কমিটি ছাত্রদলের
  • ২৪ এপ্রিল ২০২৬
গণতান্ত্রিক অধিকার না ফিরলে আবার রাজপথে নামবো: ইসহাক সরকার
  • ২৪ এপ্রিল ২০২৬
১৬ জনে জকসুতে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে— অভিযোগ ছাত্রদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মামলা, দাখিল পরীক্ষায় বসতে পারছে না শ…
  • ২৪ এপ্রিল ২০২৬
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 
  • ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৪ এপ্রিল ২০২৬