এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবি

০৮ অক্টোবর ২০২১, ০৬:২২ PM
‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’ এর ব্যানারে মানববন্ধন

‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’ এর ব্যানারে মানববন্ধন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’। সংগঠনটির নেতারা নিবন্ধন পরীক্ষা বন্ধ করে এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আমির আসহার, সিনিয়র সহ-সভাপতি, সুজাউর রহমান, সহ-সভাপতি ফারহানা আজাদ প্রমুখ।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, ২০০৫ সালে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্দেশ্য ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষক নির্বাচন করা। তখন সনদের মেয়াদ ছিল পাঁচ বছর। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ পেলেও সনদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল।

তাদের অভিযোগ, ২০১৩ সালের সনদের মেয়াদ পাঁচ বছর বাদ দিয়ে আজীবন করা হলে ম্যানেজিং কমিটি নামমাত্র পরীক্ষা নিয়ে নিজেদের মনোনীত প্রার্থীকে এগিয়ে রাখতো। 

তারা জানান, নিয়োগ পরীক্ষায় নিবন্ধন মার্ক কোনও বিষয় ছিল না। এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠান বারবার নিয়োগ পরীক্ষার নামে প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ বিপুল টাকা হাতিয়ে নিয়েছে।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ। একাডেমিক সনদ নয়। তাই কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলভিত্তিক নিয়োগের কোনও বিকল্প নেই।

ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬