৩৮ হাজার শিক্ষক নিয়োগ

পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে যাবে রোববার: চেয়ারম্যান

০৭ অক্টোবর ২০২১, ০৩:৫৪ PM
এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ফরম আগামী রোববার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইতোমধ্যে শিক্ষকদের ভি রোল ফরম মন্ত্রণালয়ে পাঠানোর সব প্রক্রিয়া শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, আমরা আজই (বৃহস্পতিবার) পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠাতে চেয়েছিলাম। তবে কিছু কারণে সেটি সম্ভব হয়নি। আগামী রোববার শিক্ষকদের ভেরিফিকেশন ফর মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, আমরা প্রতি প্রার্থীর তিন কপি ভি রোল ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। শিক্ষা মন্ত্রণালয় সেই ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয় থেকে সেগুলো সংশ্লিষ্ট জেলার পুলিশের কাছে পাঠানো হবে। ভেরিফিকেশন শেষ হওয়ার পর পরই নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে।

তথ্যমতে, গত ২৫ আগস্ট এনটিআরসিএর ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি রোল ফরম আপলোড করা হয়। এক নির্দেশনায় শিক্ষকদের এই ফরম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ৫১ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফল দেয়নি এনটিআরসিএ।

ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close