১৬তম নিবন্ধন: ফেলের সংখ্যা নিয়ে যা বলছে এনটিআরসিএ

০৫ অক্টোবর ২০২১, ০৬:৫৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

নির্ধারিত সময়ের আগেই আগামী ১৫ অক্টোবর প্রকাশতি হতে পারে ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল। ইতোমধ্যেই ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ফেলের সংখ্যা বেশি নেই।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ফেলের সংখ্যা বিষয়ে জানতে চাইলে ফল তৈরির সাথে সম্পর্কিত এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানা, মোট ২২ হাজারের মতো পরীক্ষার্থী ভাইভাতে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ফেলকারীদের সংখ্যা ৫০ থেকে ১০০ এর বেশি হবে না। ফেল করাদের অধিকাংশই বিভিন্ন সনদপত্রগত জটিলতার কারণে অকৃতকার্য হয়েছে।

কবে নাগাদ ফল প্রকাশ করা হবে— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসিএ’র আইন অনুযায়ী এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। আমাদের হাতে এখনো অনেক সময় বাকি আছে। নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হবে। আশা করছি আগামী ১৫ অথবা ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

এর আগে এনটিআরসিএ চেয়ারম্যার এনামুল কাদের খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, অক্টোবরের মাঝামাঝি ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬