৩৮ হাজার শিক্ষক নিয়োগ

পুলিশ ভেরিফিকেশনের ফরম মন্ত্রণালয়ে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৩ PM
পুলিশ ভেরিফিকেশনের ফরম মন্ত্রণালয়ে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে

পুলিশ ভেরিফিকেশনের ফরম মন্ত্রণালয়ে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ফরম অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সেই ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয় থেকে সেগুলো সংশ্লিষ্ট জেলার পুলিশের কাছে পাঠানো হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ভেরিফিকেশন ফরমগুলো জেলা অনুযায়ী পৃথক করার কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। আগামীকাল (বৃহস্পতিবার) সেপ্টেম্বর মাসের শেষ কর্ম দিবস হওয়ায় ফরমগুলো মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষকদের ভেরিফিকেশনের ফরমগুলো জেলা অনুযায়ী আলাদা করা হয়েছে। এখন শেষ মুহূর্তে আমরা সেগুলো আবার রি-চেক করছি। যেন কোনো ভুল না হয়। এটি শেষ হলেই ফরমগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কবে নাগাদ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, আমরা সেপ্টেম্বরের মধ্যেই ফরমগুলো মন্ত্রণালয়ে পাঠাতে চেয়েছিলাম। তবে সেটি সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তথ্যমতে, গত ২৫ আগস্ট এনটিআরসিএর ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি রোল ফরম আপলোড করা হয়। এক নির্দেশনায় শিক্ষকদের এই ফরম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ৫১ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফল দেয়নি এনটিআরসিএ।

সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত কমিটি ছাত্রদলের
  • ২৪ এপ্রিল ২০২৬
গণতান্ত্রিক অধিকার না ফিরলে আবার রাজপথে নামবো: ইসহাক সরকার
  • ২৪ এপ্রিল ২০২৬
১৬ জনে জকসুতে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে— অভিযোগ ছাত্রদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মামলা, দাখিল পরীক্ষায় বসতে পারছে না শ…
  • ২৪ এপ্রিল ২০২৬
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 
  • ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৪ এপ্রিল ২০২৬