১৬তম শিক্ষক নিবন্ধনের ফল চলতি মাসে হচ্ছে না

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

চলতি সেপ্টেম্বর মাসে ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না। সামগ্রিক ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের কাজ চলমান থাকায় ফল প্রকাশের কাজ কিছুটা বিলম্ব হতে পারে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মুহূর্তে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানোর তোড়জোড় চলছে। এই কারণে ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের কাজে কিছুটা ধীরগতি এসেছে। ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানোর পর পুরোদমে ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের কার্যক্রম শুরু করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজও চলমান থাকায় ফল প্রকাশের কাজে কিছুটা ধীরগতি এসেছে। আমরা দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবো।

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে? জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে এটি বলা মুশকিল। আমরা দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবো।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬