১৬তম নিবন্ধনের ভাইভা শেষ হচ্ছে আজ

২১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)। এদিন বিভিন্ন কারণে ভাইভায় অংশ নিতে না পারা ১৩১জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে ভাইভা শুরু হয়েছে। ইতোমেধ্যে অর্ধেকের বেশি প্রার্থীর ভাইভা শেষ করা হয়েছে। বাকি প্রার্থীদের ভাইভা বিকেলের মধ্যেই শেষ করা হবে।

এর আগে গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এনটিআরসিএ  সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাইভার তারিখ ঘোষণা করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক করোনা মহামারির প্রকোপসহ অন্যান্য কারণে নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা ১৩১ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

নেত্রকোনায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস: শি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২২ সেপ্টেম্বর ২০২৬