বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৫ PM
বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৮৮টি পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারে ৪৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ২৬টি পদ বাদ দেয়ার জন্য সেসিপের অনুরোধের প্রেক্ষিতে ৪৫২টি প্রতিষ্ঠানের ৬৬২টি পদের আবেদন বিবেচনা করা হয়। মোট আবেদন পাওয়া যায় ১৫১৯৮টি। ১০টি ট্রেডের মধ্যে প্লাম্বিং নামের ১টি ট্রেডে কোনো আবেদন পাওয়া যায়নি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এবারে মোট ৬৬২টি পদের মধ্যে ৩৭১টি প্রতিষ্ঠানের ৪৭১টি পদে ১জন করে প্রার্থীকে টেলিটকের স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ১৯১টি পদে প্রার্থী পাওয়া যায়নি। নির্বাচিত প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস প্রেরণ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ সুপারিশ প্রদান করা হবে।

এর আগে, গত ৫ আগস্ট ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৬৮৮ জনকে নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৮৮টি পদের বিপরীতে ১৫ হাজার ১৯৮ জন আবেদন করেছেন। গত ৩১ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০তম বর্ষ আজ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা
  • ২৭ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্র…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার কারণ জানাল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা
  • ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৭ আগস্ট ২০২৬