তিন হাত ঘুরে পুলিশ ভেরিফিকেশনে যাবে সুপারিশপ্রাপ্তদের কাগজপত্র

০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪ AM
তিন হাত ঘুরে পুলিশ ভেরিফিকেশনে যাবে সুপারিশপ্রাপ্তদের কাগজপত্র

তিন হাত ঘুরে পুলিশ ভেরিফিকেশনে যাবে সুপারিশপ্রাপ্তদের কাগজপত্র © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি-রোল ফরম সংগ্রহের কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষকদের পূরণ করা ৫ কপি ফরমের মধ্যে তিন কপি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর সংশ্লিষ্ট জেলার পুলিশ সেই ফরম অনুযায়ী শিক্ষকদের তথ্য ভেরিফিকেশন শুরু করবে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য শিক্ষকদের পাঁচ কপি ফরম পূরণ করে এনটিআরসিএ বরাবর পাঠাতে হবে। সেই ফরম থেকে এক কপি নিজেদের কাছে রেখে বাকি ৪ কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এনটিআরসিএ। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনকপি ভি রোল ফরম পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভি রোল ফরম পাওয়ার পর সেগুলো ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশের কাছে পাঠাবে। এরপর জেলা পুলিশ ফরমের তথ্য অনুযায়ী শিক্ষকদের তথ্য যাচাই শুরু করবে। এই প্রক্রিয়া শেষ করে ফরমগুলো তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান (উপসচিব) দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষকদের ভি রোল ফরমের চার কপি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। তারা আমাদের কাছে জেলা অনুযায়ী শিক্ষকদের তালিকা চেয়েছে। আমরা ভি রোল ফরমগুলো সেভাবেই সাজাচ্ছি।

ভি রোল ফরম শিক্ষা মন্ত্রণালয়ে কবে পাঠানো হবে সে সম্পর্কে জানতে চাইলে মো. ওবায়দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তথ্যমতে, গত ২৫ আগস্ট এনটিআরসিএর ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি রোল ফরম আপলোড করা হয়। এক নির্দেশনায় হবু শিক্ষকদের এই ফরম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ৫১ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেয়নি এনটিআরসিএ।

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950