বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় শেষ হচ্ছে আজ

৩১ আগস্ট ২০২১, ০৯:০০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগে প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আজ মঙ্গলবার (৩১ আগস্ট) শেষ হচ্ছে। গত ৫ আগস্ট ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৬৮৮ জনকে নিয়োগ দিতে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীকে অবশ্যই এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা ও ফি: আগামী ৮ আগস্ট থেকে আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করা প্রার্থীরা ৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২১ সালে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০ / ২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬. ২০১৮ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

ফাইনালে উঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং পুঁজি দক্ষিণ আফ্রিকার
  • ০৪ মার্চ ২০২৬
দেশ আবারও একদলীয় স্বৈরাতন্ত্রের দিকে যাবে কিনা প্রশ্ন উঠেছ…
  • ০৪ মার্চ ২০২৬
২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়ণের ফল প্রকাশ
  • ০৪ মার্চ ২০২৬
মুগদা মেডিকেলে শিবিরের বাহারি ইফতার, ছাত্রীদের জন্য মেহেদি …
  • ০৪ মার্চ ২০২৬
আসিফ মাহমুদ ও পরিবারের ৯ অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখ…
  • ০৪ মার্চ ২০২৬
নিজেসহ বাবা-মা ও স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা, দেখালেন আসিফ
  • ০৪ মার্চ ২০২৬