আজ থেকে ১৬তম নিবন্ধনের ভাইভা শুরু

২৪ আগস্ট ২০২১, ০৮:৪৭ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © প্রতীকি ছবি

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে শিক্ষক নিবন্ধনের স্থগিতদের বাকি মৌখিক পরীক্ষা শুরু হবে।

গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এর আগে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সরকার বিধিনিষেধ ঘোষণা করলে গত ৩ এপ্রিল ভাইভা স্থগিত ঘোষণা করা হয়।

তবে অনেক প্রার্থীর অভিযোগ, নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে আট মাস পার হয়ে গেলেও ভাইভা পরীক্ষা শেষ করতে পারেনি এনটিআরসিএ।

১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়। করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাত দিনের ভাইভা বাকি থাকতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

 

 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬