রোববার নাও হতে পারে এনটিআরসিএর আপিলের শুনানি

২৫ জুন ২০২১, ১০:৪১ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের পক্ষে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রোববার (২৭ জুন) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা থাকলেও সেটি হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী রোববার শুনানি হওয়ার কথা থাকলেও সিরিয়াল পড়েছে ৫৫ নম্বরে। অনেক নিচে সিরিয়াল হওয়ায় এদিন শুনানি হওয়ার সম্ভাবনা নেই। 

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর এক জ্যেষ্ঠ কর্মকর্ত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রোববার আমাদের শুনানি হওয়ার কথা থাকলে সেটি হওয়া নিয়ে আমরা সন্দিহান। আমরা চেষ্টা করবো শুনানি করার জন্য। তবে সিরিয়াল অনেক পেছনে হওয়ায় কি হবে বোঝা যাচ্ছে না।

এর আগে গত মঙ্গলবার (২২ জুন) চেম্বার কোর্টে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের কথা শুনে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
  • ২৭ আগস্ট ২০২৬
‘সঠিক তথ্যের অভাব, অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিদেশে গিয়ে বিপদে…
  • ২৭ আগস্ট ২০২৬
বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ
  • ২৭ আগস্ট ২০২৬
নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ম…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার প্রস্তাব দিল…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রতিশ্রুতির ভারে জাকসু, সাড়ে ১১ মাসে বাস্তবায়ন কতটুকু?
  • ২৭ আগস্ট ২০২৬