প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দুই কোটি টাকা দিল এনটিআরসিএ

১১ জুন ২০২১, ০৮:১৪ AM
চেক হস্তান্তরের মুহূর্ত

চেক হস্তান্তরের মুহূর্ত © সংগৃহীত

প্রধানমন্ত্রীর করোনা তহবিল ও হাউজ কন্সট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সাত কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এর মধ্যে দুই কোটি টাকা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

সাত কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।  প্রতিষ্ঠানটি মোট ৩ কোটি টাকা দিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে এনটিআরসিএ। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দিয়েছে এককোটি টাকা। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা দিয়েছে এক কোটি টাকা।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬