এনটিআরসিএর মাধ্যমে গ্রন্থাগার শিক্ষক-প্রভাষক নিয়োগ সুপারিশ

৩১ মে ২০২১, ০৪:০৬ PM

© লোগো

বেসরকারি স্কুল-কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গ্রন্থাগার প্রভাষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব পেল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ সোমবার (৩১ মে) এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তবে ৩১ মে আদেশ জারির আগে এসব পদে নিয়োগে যাদের পরীক্ষা সম্পন্ন হয়ে প্রার্থী চূড়ান্ত হয়েছে তারা এমপিওভুক্ত হতে পারবেন। মন্ত্রণালয় বলছে, নতুন করে কোন শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে এ পদগুলোতে নিয়োগ দিলে তা অবৈধ বলে বিবেচিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুসারে ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)' (পূর্বের পদ 'সহকারী গ্রন্থাগারিক-ক্যাটালগার') এবং ‘গ্রন্থাগার প্রভাষক’ (পূর্বের পদ গ্রন্থাগারিক) নিয়োগের ক্ষেত্রে অন্যান্য এন্ট্রি লেভেলর শিক্ষকের মত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও উত্তীর্ণদের সনদ দেয়াসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার অনুকূলে নিয়োগ সুপারিশ করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশ হিসেবে এ দুটি পদে এনটিআরসিএ সিলেবাস প্রণয়নসহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে, এ আদেশ জারির আগে বিধিমোতাবেক যাদের নিয়োগ পরীক্ষা সম্পন্নসহ ফল প্রকাশ করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা যথাযথ প্রক্রিয়ায় আগের নিয়মে এমপিওভূক্ত হতে পারবেন।

মন্ত্রণালয় বলছে, এ আদেশ জারির পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিংবডি বা অ্যাডহক কমিটি কর্তৃক এ পদগুলোতেনিয়োগ প্রদান করা যাবে না। এ আদেশ জারির পর এসব পদে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেয়া হলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে এবং তারা কোনোভাবেই এমপিওভুক্তির আওতায় আসবে না।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দীর্ঘ অপেক্ষার পর গত ২৮ মার্চ জারি হওয়া বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালায় শিক্ষক মর্যাদা পেয়েছেন স্কুল ও কলেজে কর্মরত গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগাররা।

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে গ্রন্থাগারিকদের পদের নতুন নাম ‘গ্রন্থাগার প্রভাষক’ এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যটালগারদের পদের নতুন নাম 'সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)' করা হয়েছে। তবে, এতে নতুন প্রশ্ন সামনে আসে। এরপর আজ নির্দেশনা দিয়ে পদগুলোতে নিয়োগের দায়িত্ব এনটিআরসিএকে দেওয়া হলো।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬