৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত

০৬ মে ২০২১, ০৭:১১ PM
৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত

৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ১ থেকে ১২তম প্রায় দেড় হাজার নিবন্ধনধারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে সাত দিন সময় দিয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। 

আদালতে আজ আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। এনটিআরসিএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক হোসেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী প্রায় দেড় হাজার জনকে এক সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গত ৩০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি এই সময়ের জন্য স্থগিত করেছেন আদালত।

এর আগে গত ৭ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এনটিআরসিএ চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ওই সময় আদালত অবমাননার বিষয় নিষ্পত্তি না করে কোনো শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দিতে পারবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬