৫৪ হাজার শিক্ষক নিয়োগ, টাকা জমার শেষ সময় আজ রাত ১২টা

০৩ মে ২০২১, ১০:১৫ AM
ক্লাস নিচ্ছেন মাধ্যমিকের শিক্ষক

ক্লাস নিচ্ছেন মাধ্যমিকের শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য পদের বিষয় ও পদভিত্তিক অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়েছে শুক্রবার (৩০ এপ্রিল)। প্রার্থীরা আজ সোমবার (৩ মে) রাত ১২টা পর্যন্ত আবেদনের টাকা জমা দিতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর (এনটিআরসিএ) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রোববার (২ মে) পর্যন্ত আবেদন জমা পড়েছে ৮৭ লাখের বেশি। সে হিসাবে এখন পর্যন্ত একটি পদের জন্য ১৬০ জনের বেশি আবেদন জমা পড়েছে। টাকা জমা দেওয়ার শেষ সময় সোমবার রাত ১২টা পর্যন্ত। শেষ পর্যন্ত আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।

আরো পড়ুন ৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যারা অনলাইনে ফরম পূরণ করে আবেদন করেছেন তারা টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে পারবেন আজ রাত (৩ মে) রাত ১২টার মধ্যে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদনের ফি ১০০ টাকা।

এর আগে ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

আরো পড়ুন শিক্ষক নিয়োগের সুপারিশ আগামী মাসে: চেয়ারম্যান

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীদের যাঁদের বয়স ৩৫-এর বেশি হয়ে গেছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী যেসব শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন, তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগের আবেদনগুলো অন্য প্রার্থীদের মতো জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিষ্পত্তি করা হবে।

আরো পড়ুন ৫৪ হাজার শিক্ষক নিয়োগে শূন্য পদের তালিকা প্রকাশ

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬