৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ

৩০ এপ্রিল ২০২১, ০৯:০৯ AM
ক্লাস নিচ্ছেন মাধ্যমিকের শিক্ষক

ক্লাস নিচ্ছেন মাধ্যমিকের শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন গ্রহণ আজ শুক্রবার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে। রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। তবে প্রার্থীরা আগামী ৩ মে পর্যন্ত আবেদনের টাকা জমা দিতে পারবেন।

তথ্যমতে, গত ৩০ মার্চ শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ৫৪ হাজার ৩০৪টি শুন্যপদের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূন্যপদ। এগুলোর মধ্যে ২৬ হাজার ৮৩৮টি এমপিও পদ। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিও পদ।

এদিকে আগামী মাসেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন। মে মাসের ২৫ অথবা তারিখের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের সুপারিশ আগামী মাসে: চেয়ারম্যান

মো. আশরাফ উদ্দিন বলেন, আগামী মে মাসে শিক্ষক নিয়োগের সুপারিশ করা শেষ করা হবে। ৩ মে পর্যন্তক প্রার্থীরা টাকা জমা দিতে পারবেন। টাকা জমাদান শেষ হওয়ার পর আবেদন যাচাই-বাছাইয়ের কাজ করতে হবে। এগুলো করতে ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। এর পর সুপারিশ করা হবে।

যুক্ত হচ্ছে না ১৬তমরা: তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যুক্ত হওয়ার জোর দাবি জানালেও মৌখিক পরীক্ষা শেষ না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তাই ১৬তমদের ছাড়াই গণবিজ্ঞপ্তির সুপারিশ শেষ হচ্ছে। ১৬তম প্রার্থীদের জন্য আগামী আগস্ট অথবা জুলাই মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ।

তৃতীয় গণবিজ্ঞপ্তির সুপারিশ করে যেতে চান এনটিআরসিএ চেয়ারম্যান

তৃতীয় গণবিজ্ঞপ্তি: আবেদনের সময় আরও এক মাস বাড়ানোর দাবি

এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950