তৃতীয় গণবিজ্ঞপ্তি: আইসিটি পদে আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

২৭ এপ্রিল ২০২১, ১২:৩৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

৫৪ হাজার শিক্ষক নিয়োগে জন্য প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কৃর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (২৬ এপ্রিল) এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় যে সকল প্রার্থী সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে আবদেন করেছেন এবং করবেন তাদের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত কম্পিউটার বা আইসিটি বিষয়ক সনদের স্ক্যান কপি অবশ্যই আগামী ৬ মে ২০২১ তারিখের মধ্যে [email protected] বা [email protected] এই দুটি ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত তারিখের মধ্যে সনদের স্ক্যান কপি ও ছকে তথ্য প্রেরণে ব্যর্থ হলে প্রার্থীদের সুপারিশ প্রসেস করা সম্ভব হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

এর আগে ৩০ মার্চ ৫৪ হাজার ৩০৪ টি শূন্যপদের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। যার আবেদন শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে। আবেদন শেষ হবে আগামী ৩০ মে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭ টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬