তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ১৬তমদের যুক্ত হওয়ার সুযোগ নেই: চেয়ারম্যান

২৪ এপ্রিল ২০২১, ০৫:১৭ PM
মো. আশরাফ উদ্দিন

মো. আশরাফ উদ্দিন © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধনদ পরীক্ষায় অংশগ্রহণকারীদের যুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

শনিবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর ১৬তদের এখনো মৌখিক পরীক্ষাই শেষ হয়নি। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট প্রস্তুত করতে সময় প্রয়োজন হয়। তাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে। তাদের সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬