গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ছে না

২৪ এপ্রিল ২০২১, ০৪:৩৭ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর সুযোগ নেই। আগামী ৩০ এপ্রিল আবেদনের সময় শেষ হচ্ছে। এর পর আর সময় বাড়ানো হবে না।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, আমরা প্রার্থীদের যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি। আবাদেন প্রক্রিয়াও খুব সহজ করে দিয়েছি। প্রার্থীরা মাত্র ১২টি তথ্য পূরণ করলেই আবেদন সম্পন্ন হচ্ছে। এই আবেদন করতে তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই আবেদন সম্পন্ন করা যাচ্ছে। আবেদনের সময় বাড়ানোর প্রয়োজন নেই।

এনটিআরসিএর চেয়ারম্যান আরও বলেন, ইতোমধ্যে ৫২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আজসহ আরও ৬ দিন সময় আছে। এর মধ্যে আরও ২০ লাখের মতো প্রার্থীর আবেদন জমা পড়বে বলে মনে হচ্ছে।

 

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬