পরিবেশ অধিদফতরের নতুন ডিজি এনটিআরসিএ চেয়ারম্যান আশরাফ

২৩ এপ্রিল ২০২১, ০৯:২১ PM
অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন

অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন © ফাইল ফটো

পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া একইদিনে শ্রম অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরেও নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। শ্রম অধিদফতরের মহাপরিচালক হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতম কুমার। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীনকে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

গত ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর বৃহস্পতিবার নতুন ডিজি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এদিকে, গত বছরের ১৪ ডিসেম্বর এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) তৎকালীন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন। ওইদিন এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছিল।

এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950