লকডাউনেও চলবে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির আবেদন

০৪ এপ্রিল ২০২১, ০৮:৩১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের আবেদন আজ রবিবার (৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। তবে এরমধ্যে করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হলেও এ আবেদন অব্যহত থাকবে বলে জানিয়ে দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সরাসরি হওয়ায় মৌখিক পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদন হবে অনলাইনে। তাই চলমান থাকবে এটি। এ আবেদন করতে প্রার্থীকে কোনো অফিসে যেতে হবে না। শুধু ফি দিতে মোবাইলের দোকানে যেতে হবে। তাই এ আবেদন চলবে। আবেদনের সময় বাড়বে কি না তা শেষের দিকে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

গত মঙ্গলবার এনটিআরসিএ দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ৫৪ হাজার শিক্ষককে নিয়োগ দিতে সুপারিশ করা হয়। এর মধ্যে ৪৬ হাজার পদ এমপিও আর ছয় হাজার পদ নন এমপিও। শিক্ষক নিয়োগের আবেদন ফি ১০০ টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূণ্যপদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূণ্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে দুেই হাজার ২০৭ টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬