১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত

০৩ এপ্রিল ২০২১, ০১:১৪ PM

© লোগো

দেশে করোনাভাইরাসের পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামীকাল রবিবার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে।

লকডাউন যতদিন থাকবেন ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে। তবে আজ শনিবার (৩ এপ্রিল) পূর্বঘোষিত মৌখিক পরীক্ষা চলছে। এ নিয়ে দুপুরে বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব (উপসচিব) ড. এ. টি. এম. মাহবুব-উল করিম গণমাধ্যমকে বলেন, শনিবারের মৌখিক পরীক্ষাগুলো চলছে। রবিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। যতদিন লডডাউন চলবে ততদিন এসব পরীক্ষা স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার দুপুরে একটি বৈঠক ডাকা হয়েছে।

এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950