৫৪ হাজার শিক্ষক নিয়োগে শূন্য পদের তালিকা প্রকাশ

০১ এপ্রিল ২০২১, ১২:৪৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি আলোকে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (১ এপ্রিল) এই তালিকা প্রকাশ করে এনটিআরসিএ।

আবেদনকারীরা ৪ এপ্রিল সকাল ১০টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। ফি জমা দিতে পারবেন ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এনটিআরসিএর যুগ্মসচিব এ বি এম শওকত ইকবাল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিম্নেবর্ণিত শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে। আগামী ৪ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। আবেদন ফি ১০০ টাকা।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূণ্যপদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭ টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

শূন্য পদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬