গণবিজ্ঞপ্তির তারিখ নিয়ে আরেকটু ধৈর্য ধরতে বললেন চেয়ারম্যান

১৬ মার্চ ২০২১, ০৫:২০ PM
মো. আশরাফ উদ্দিন

মো. আশরাফ উদ্দিন © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি শিগগিরিই প্রকাশ করা হবে। গণবিজ্ঞপ্তি প্রকাশে টেকনিক্যাল কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করতে একটু সময় লাগছে। সেজন্য চাকরি প্রত্যাশীদের আরেকটু ধৈর্য ধরতে হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে অনেকগুলো গ্রুপ কাজ করছে। এই অবস্থায় যদি কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই তারিখ ঘোষণা করে দেই, তাহলে অনেক সমস্যা হতে পারে। গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ পিছিয়ে যেতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ পিছিয়ে যাক সেটি এনটিআরসিএ চায় না। সেজন্য এই মুহূর্তে তারিখ ঘোষণা করতে পারছি না।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, আমি চাকরি প্রত্যাশীদের আরেকটু ধৈর্য ধরতে বলব। আমরা সব কাজ গুছিয়ে নিচ্ছি। এটি করতে একটু সময় লাগবে। তবে খুব বেশি সময় লাগবে না। আমরা ৫৭ হাজার প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করছি। সম্পূর্ণ নির্ভুলভাবে নিয়োগ সম্পন্ন করতেই এই কাজ করা হচ্ছে। শিগগিরই নিয়োগ প্রত্যাশীরা সুখবর পাবেন।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬