গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি: চেয়ারম্যান

১৪ মার্চ ২০২১, ১১:১৮ PM
মো. আশরাফ উদ্দিন

মো. আশরাফ উদ্দিন © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (১৪ মার্চ) এই অনুমতি দেয়া হয়েছে।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিলাম। তারা আমাদের অনুমতি দিয়েছে। খুব দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ জোরেশোরে চলছে। তবে আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটু সময় নিতে চাই। আমরা সম্পূর্ণ কাজ নির্ভুলভাবে করতে চাই। সেজন্য আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশোধিত তালিকা পাঠাতে বলেছি। এই কাজ তদারকির জন্য জেলা শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬