শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের মতামত পেল এনটিআরসিএ, শিগগিরই বিজ্ঞপ্তি

১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৪ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

৫৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সংক্রান্ত জটিলতার সমাধান হওয়ায় ৫৬ হাজার শূন্য পদের জন্য শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সৃষ্ট আইনি জটিলতার নিয়ে ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পেয়েছে এনটিআরসিএ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন। তিনি বলেছেন, মামলার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি আমরা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা ছিল এটি। এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নিয়োগপ্রত্যাশীরা।বেসরকারি শিক্ষক পদে নিয়োগ পেতে হাইকোর্টে রিট করেন ১৩তম নিবন্ধনধারীরা।

রিট করা দুই হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে নির্দেশনা দেন উচ্চ আদালত। এছাড়া যাদের বয়স ৩৫ বছর পূর্ণ হয়েছে তাদের সুযোগের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে আদালত থেকে।

সূত্র জানায়, সারাদেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭ হাজার ৩৬০টি শূন্যপদ রয়েছে। মাঠ প্রশাসনের মাধ্যমে এ তালিকা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তালিকার যাচাই-বাছাইরের কাজও শেষ পর্যায়ে।

এমপিওভুক্ত বিভিন্ন বিষিয়ভিত্তিক চাহিদা অনুযায়ী, শিক্ষক পদ শূন্য আছে ৫৭ হাজার ৩৬০টি। আর শিক্ষক নিয়োগ হবে এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধার ভিত্তিতে। শূন্য পদের প্রায় দুই হাজার বাদে বাকিগুলোতে নিয়োগ দেবে এনটিআরসিএ।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬