১৬তম নিবন্ধনের ভাইভার প্রবেশপত্র ও সময়সূচি প্রকাশ

২৯ নভেম্বর ২০২০, ০২:৩২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা। শিক্ষক নিবন্ধনের ভাইভার অ্যাডমিট কার্ডও প্রকাশ করেছে এনটিআরসিএ।

শনিবার রাতে অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশ করা হয়। ভাইভা পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে মৌখিক পরীক্ষা ও অ্যাডমিট কার্ড প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। প্রবেশপত্রে প্রার্থীদের নিজ নিজ ভাইভার তারিখ উল্লেখ করা আছে।

নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভাইভার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা প্রবেশপত্রটি প্রিন্ট করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রার্থীদের।

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় গড় পাসের হার ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ। ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ১১ নভেম্বর রাতে এনটিআরসিএর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে গত বছরের ১৫ ও ১৯ নভেম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯–এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৬৫।

উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে।

নতুন দায়িত্ব পেলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্য…
  • ২৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
মহাখালী থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক
  • ২৮ আগস্ট ২০২৬
হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, যা বলছেন বিজ্ঞ…
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
সেচপাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
  • ২৮ আগস্ট ২০২৬