১৬তম নিবন্ধনের ভাইভা শুরু ২ ডিসেম্বর

১৭ নভেম্বর ২০২০, ০৪:২২ PM

© লোগো

আগামী ২ ডিসেম্বর থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিসেম্বররের ২ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু করতে চেষ্টা করছি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফাইল সই করা হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী।  

এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪,০৫৫ জনসহ সর্বমােট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের গড় হার ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ।

বায়োইনফরমেটিক্সে দক্ষতা গড়ে দিচ্ছে নোবিপ্রবির প্রাক্তন শিক্…
  • ২৮ আগস্ট ২০২৬
চাঁদের আলো আর কুপি বাতিতে পুঁথি পাঠের আসর
  • ২৮ আগস্ট ২০২৬
বই দেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভিডিও ধারণ করায় স…
  • ২৮ আগস্ট ২০২৬
অতিরিক্ত আলু খেলে শরীরে যে সমস্যা তৈরি হয়
  • ২৮ আগস্ট ২০২৬
অবিশ্বাস্য মাত্রার নিম্নমানের সব উপাচার্য নিয়োগ হচ্ছে: আনু …
  • ২৮ আগস্ট ২০২৬
শেরপুরে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক
  • ২৮ আগস্ট ২০২৬