জাল সনদে নিয়োগপ্রাপ্তদের তথ্য প্রেরণে সতর্ক করল এনটিআরসিএ

২৩ অক্টোবর ২০২০, ০৬:০৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

নিবন্ধন সনদ ব্যতীত কিংবা জাল সনদের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনটিআরসিএ।

এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) ড. কাজী আসাদুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন সনদ ব্যতীত কিংবা জাল সনদের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের তথ্য এনটিআরসিএর ছক অনুযায়ী প্রেরণ করছেন না প্রতিষ্ঠান প্রধানরা। প্রধান শিক্ষকদের পাঠানো তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরে জমা থাকা তথ্যের সাথে যাচাই করে দেখা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, তথ্য যাচাইকালে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের তথ্যের সাথে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার অথবা অধিদপ্তরে জমা থাকা তথ্যের সাথে না মেলে তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ তথ্য পাঠানো সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আগামী ১০ নভেম্বরের মধ্যে এনটিআরসিএর ছক অনুযায়ী তথ্য প্রেরণ করার অনুরোধ করা হলো।

এনটিআরসিএর নির্দেশনা

 

ঢাবিতে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’ প্রশ…
  • ২৮ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • ২৮ আগস্ট ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নি…
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব
  • ২৮ আগস্ট ২০২৬
ডুবন্ত শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দুই জমজ বোনের, মারা গেলেন …
  • ২৮ আগস্ট ২০২৬
‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’
  • ২৮ আগস্ট ২০২৬