দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল নিবন্ধিত প্রার্থীরা

১৮ অক্টোবর ২০২০, ০২:২৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে নিবন্ধিত প্রার্থীরা। রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ১-১৫তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী মো. শান্ত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে কালক্ষেপণ করছে। আমাদের সবার শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমরা আজ দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি।

তিনি আরও বলেন, এর আগে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে ছয়বার এনটিআরসিএতে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা বারবারই আমাদের শুধু আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় আমাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে। অনেকের শেষ হওয়ার পথে। এই অবস্থায় প্রধানমন্ত্রীই একমাত্র ভরসা। আশা করছি তিনি আমাদের বিষয়টি দেখবেন।

ঝুমুর নাচে মুখর জাবি, শেষ হলো কারাম উৎসব
  • ২৮ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলী…
  • ২৮ আগস্ট ২০২৬
খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিশেষ চার্টার্ড ফ্লাইটে যাবে ১০…
  • ২৮ আগস্ট ২০২৬
তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাবিতে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’ প্রশ…
  • ২৮ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • ২৮ আগস্ট ২০২৬