শিক্ষক নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৪ PM

© লোগো

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা বেড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণের এ সময়সীমা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/) প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। আর টেলিটক মোবাইল সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে।  ১৭তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এর অগে আজ রাত ১২টা পর্যন্ত আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল। তার আগেই আবেদনের সময় এক সপ্তাহ বাড়ালো কর্তৃপক্ষ।

জানা গেছে, আগামী ১৫ মে সকাল ৯টা থেকে ১০টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে। 

আর, আগামী ৭ ও ৮ আগস্ট ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬