প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাল

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে। এর ফলে আগামী ১ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি এ পরীক্ষা শুরু হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১ অক্টোবর হতে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ১৫ অক্টোবর হতে শুরু হবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। তবে পূর্বের সেই সিদ্ধান্ত থেকে সরে আসল এনটিআরসিএ।

ওই বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৭ ধরনের কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দিয়েছিল। সেগুলো হলো- (ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets); (খ) অভিজ্ঞতার সনদপত্র (সংযুক্ত নমুনা অনুযায়ী); (গ) সকল যোগদানপত্র ও নিয়োগপত্র; (ঘ) এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সকল কাগজপত্রাদি; (ঙ) প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র; (চ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি); (ছ) MCQ পরীক্ষার প্রবেশ পত্র।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬