৬৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চাইবে এনটিআরসিএ, চিঠি যাচ্ছে মন্ত্রণালয়ে

০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৭:৪১ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজারের বেশি শূন্য পদের তথ্য পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে ৬ হাজার পদ সংরক্ষণ করে বাকি পদগুলো ৯ম শিক্ষক নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। চলতি সপ্তাহে এ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানা গেছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই শেষে পদের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৬৯টি। এই পদগুলোর মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য ৬ হাজার পদ ফাঁকা রাখা হবে। বাকি পদগুলোর বিপরীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠানোর সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন দিলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

কতগুলো পদের বিপরীতে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য ৬ হাজার পদ ফাঁকা রাখার নির্দেশনা রয়েছে। সে হিসেবে ৬৯ হাজার পদের বিপরীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬