১৫তম নিবন্ধনের অ্যাডমিট কার্ড প্রকাশ, ডাউনলোড করুন

১৬ জুলাই ২০১৯, ১১:৩১ AM

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ’র ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। আগামী ২৬ ও ২৭ জুলাই দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।   

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শককে দেখাতে হবে।

প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও বলা হয়েছে অ্যাডমিট কার্ডে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬