প্রতিষ্ঠানপ্রধান পদে আবেদনের ৭ গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

২৮ মার্চ ২০২৬, ০৬:৩২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের আবেদনগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার। এই কার্যক্রম চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে ৮টি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রতিষ্ঠানপ্রধান সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের শীর্ষ পদে ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল-কলেজে ৯ হাজার ৭০৮ জন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১১২ এবং মাদ্রাসায় ৩ হাজার ১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠান প্রধান পদে আবেদনের ৭ গুরুত্বপূর্ণ তথ্য
১. একটি ইনডেক্স নম্বর ব্যবহার করে একটি পদে একবারই আবেদন করা যাবে।

২. লাল তারকা চিহ্নিত তথ্যগুলো বাধ্যতামূলক। প্রতিটি তথ্য অবশ্যই ইংরেজিতে প্রদান করতে হবে।

৩. আবেদন প্রক্রিয়ার যে কোন পর্যায়ে আপনি লগআউট করতে পারবেন। পুনরায় লগইন করে ড্রাফট আবেদন-এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতোমধ্যে পূরণকৃত যেকোন তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারবেন।

৪. আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি/User Id (স্বতন্ত্র ট্রাকিং নম্বর) প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

৫. ফি প্রদান এর পর কোন অবস্থাতেই আবেদনটির কোন তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না।

৬. নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

৭. আবেদন সংক্রান্ত যে কোন সাহায্যের জন্য কাস্টোমার কেয়ার-এ যোগাযোগ করুন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬