১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এনটিআরসিএর সামনে মানববন্ধন

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
মানববন্ধনে উপস্থিত ১৯তম প্রত্যাশীরা

মানববন্ধনে উপস্থিত ১৯তম প্রত্যাশীরা © টিডিসি ফটো

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞিপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন নিবন্ধন প্রত্যাশীরা। রবিবার (২৩ নভেম্বর) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন প্রার্থীরা।

মানববন্ধনে প্রার্থীরা জানান, ২০২০ সালের পর থেকে শিক্ষক নিবন্ধনের সার্কুলার অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও অনেকেই আবেদন করতে পারছেন না। ১৮তম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও ১৯তম সার্কুলার কবে প্রকাশ হবে— সে বিষয়ে কোনো পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করেনি এনটিআরসিএ।

প্রার্থীরা অভিযোগ করে বলেন, সার্কুলার প্রকাশ না হওয়ায় বেকার শিক্ষার্থীদের বয়স বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই আবেদনের যোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়ছেন। প্রতি বছর নিয়ম অনুযায়ী একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হওয়া উচিত। কিন্তু চলতি বছর এখনো ১৯তম সার্কুলারের কোনো ঘোষণা নেই। এতে হাজারো শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় রয়েছে।

১৯তম বিজ্ঞপ্তি প্রত্যাশীরা জানান, প্রার্থীদের বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এটি না হলে চাকরিপ্রার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬