এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি চালু করতে শূন্য পদের তথ্য চাইল অধিদপ্তর

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলি নীতিমালা-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূণ্য পদের তথ্যাদি প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির নিমিত্ত প্রতিষ্ঠান ভিত্তিক শূণ্য পদের তথ্যাদি আগামী ১৬ অক্টোবরের তারিখের মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

শূণ্য পদের তথ্য প্রেরণের লিংকঃ dme.memis.gov.bd

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬