৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফরম পূরণ ৮ ধাপে

১৯ জুন ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ২২ জুন থেকে আবেদনগ্রহণ শুরু হবে। প্রার্থীদের ৮টি ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের প্রথমে গণবিজ্ঞপ্তিতে আবেদনের অনলাইন লিংকে প্রবেশ করতে হবে। এখানে রোল-রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর, ই-মেইল আইডি, প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।

তৃতীয় ধাপে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। এ ধাপে প্রার্থীদের সতর্কতার সঙ্গে ফরম পূরণ করতে হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে। ৫ম ধাপে পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর, মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে হলে চিন্তাভাবনা করে পছন্দক্রম দিতে হবে।

আবেদনের ফরম পূরণের ৬ষ্ঠ ধাপে প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এটি অবশ্যই আবেদন কপি অনুযায়ী হতে হবে। ছয়টি ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে সপ্তম ধাপে আবেদন সম্পূর্ণ দেখা যাবে। এখানে সবকিছু ঠিক আছে কি না তা পুনরায় দেখে নিতে হবে। সব ঠিক থাকলে তবেই আবেদন সাবমিট করতে হবে। ৮ম অর্থাৎ শেষ ধাপে প্রার্থীদের আবেদন কপি ডাউনলোড করতে হবে।

শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত সাপেক্ষে নতুন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬