১৮তম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের নিয়ে যা বললেন এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান

১৫ জুন ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৬:৫৯ PM
১৮তম নিবন্ধনধারী ও এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান

১৮তম নিবন্ধনধারী ও এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান © টিডিসি ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল ভূমিকা পালন করেছেন এক্সটার্নাল অর্থাৎ বাহির থেকে যারা পরীক্ষা নিতে এসেছিলেন তারা। প্রার্থীদের পাস, ফেল অনেকটা তারাই নির্ধারণ করেছেন। মৌখিক পরীক্ষা এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা কিছুটা বেশি। 

রোববার (১৫ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

এর আগে রোববার সকাল থেকে সারা দেশের বিভিন্ন জেলা থেকে ১৮তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা এনটিআরসিএর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে একটি দল সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করে দাবি দাওয়া জানান।

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে, জানালেন এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান

এ প্রসঙ্গে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রার্থীদের দাবি লিখিত আকারে জমা নেওয়া হয়েছে। দাবিগুলো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি মনে করে ফলাফল পুনর্মূল্যায়ন করবে তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের বিধিমালায় ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই। আমরা চাইলেও এ সুযোগ দিতে পারি না।’

১৮তম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সনদ দেওয়া সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে মুহম্মদ নূরে আলম সিদ্দিকী আরও বলেন, ‘একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। চাকরির পরীক্ষার ফল কখনো পরিবর্তন হতে শুনিনি। পিএসসি ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছিল। তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না। আমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এখন আমাদের হাতে আর কিছু করার নেই। যা করবে মন্ত্রণালয়। আমরা বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি।’

২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9