১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

১০ জুন ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৫:৫৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক।

জানা গেছে, এখন থেকে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। এ ছাড়া নিবন্ধন পরীক্ষা দুই ধাপে সম্পন্ন করা হবে। এ দুটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বয়স গণনার বিষয়টি জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরিপত্র জারি করা হবে। এরপর শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। জুলাই মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ‘শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন সনদ অর্জনের মাধ্যমে। এ পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়ে এনটিআরসিএ।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9