৫ম গণবিজ্ঞপ্তি: আরও ৩২ জনকে নিয়োগের সুপারিশ এনটিআরসিএর

২৮ মে ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:৫২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

৫ম গণবিজ্ঞপ্তির আওতায় আরও ৩২ জনকে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী এক মাসের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে তাদের যোগদান করতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ এর আওতায় ৩২ জন সুপারিশকৃত প্রার্থীকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপনকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে। প্রতিস্থাপনকৃত প্রার্থীগণকে এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৪ নামক সেবাবক্সে অথবা http://ngi.teletalk.com.bd সাইটে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ০১ (এক) মাসের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।’ 

এতে আরও বলা হয়, ‘প্রতিষ্ঠান প্রধানগণও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে প্রতিস্থাপনকৃত প্রার্থীদের ক্ষেত্রে Joining Status পূরণ করার প্রয়োজন নেই।’

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9