ফের আদালত অবমাননার রুল এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে

১০ মার্চ ২০১৯, ০৬:২৪ PM
এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশফাক হোসেনের বিরুদ্ধে ফের আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ জন রিটকারীর আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করা হয় বলে সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া।

তিনি বলেন, এনটিআরসিএর সনদপ্রাপ্তদের দায়েরকৃত ১৬৬টি রিট পিটিশনের যৌথ শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ কতিপয় নির্দেশনা দিয়ে চূড়ান্ত রায় প্রদান করেন। কিন্তু এনটিআরসিএ রায়ের নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন।

মো. সেলিম রেজা, সুলতান মাহমুদ, ইয়াকুব আলী ইমন, সঞ্জয় দাস, শাকিলা সুলতানা, উম্মে সালমাসহ ২৪৫ জন আদালত অবমাননার মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত উক্ত রুল জারি করেন।

এর আগে জানুয়ারিতে আদালতের আদেশ সত্ত্বেও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নাটোরের মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন জেলার ৫৪ জন আবেদনকারীকে নিয়োগ না দেওয়ায় এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে একই রুল জারি করা হয়েছিল। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছিলেন আদালত।

সে সময় রিটকারী মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছিলেন, ‘আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ না দিয়ে প্রতিবছর এনটিআরসিএ নতুন করে শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েই যাচ্ছে এবং রিটকারীদের নিয়োগ না দিয়ে অন্যদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। তাই আদালতের রায় থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ না দেওয়ায় এবং আমাদের চাকরির বয়স শেষের দিকে আসায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আবারও আদালতের দ্বারস্থ হয়েছি। আশা করছি, রায়ের আলোকে দ্রুতই আমাদের নিয়োগ দেওয়া হবে।’

প্রসঙ্গত, নিয়োগবঞ্চিত বিভিন্ন জেলার ১৮৮ জন রিট আবেদনকারীর আবেদনের শুনানি নিয়ে তাদের নিয়োগ দিতে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। ওই রায়ে নিয়োগবঞ্চিতদের নিয়োগ দিতে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেন আদালত। কিন্তু আদালতের সে রায় সত্ত্বেও পুরাতনদের নিয়োগ না দিয়ে নতুন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও অন্যদের নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ। তাই আগের নিয়োগবঞ্চিত ১৮৮ জন রিট আবেদনকারীর মধ্যে মো. জাহাঙ্গীর আলমসহ ৫৪ জন শিক্ষক নিবন্ধনের সনদধারী হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬