১৮তম নিবন্ধনের ৮ম ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, তালিকা দেখুন এখানে

২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৫ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের অষ্টম ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ মে থেকে শুরু হয়ে ২৯ মে পর্যন্ত এ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সোমবার (২১ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর হতে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো-

নবম ধাপের প্রার্থীদের ভাইবার সিডিউল দিতে এখানে ক্লিক করুন

শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates ) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets ); জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ; লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ-র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬